সামনেই বড় দিন সমস্যায় পড়েছেন কেক ব্যাবসায়ী। - The News Lion

সামনেই বড় দিন সমস্যায় পড়েছেন কেক ব্যাবসায়ী।


দি নিউজ লায়নঃ  বিশ্বজিৎ ব্যানার্জী ,নদীয়া। বড় দিন  আর কয়েকটা দিন পর ।কিন্তু অস্থিরতা কিছুটা আতঙ্ক রয়েই গিয়েছে তার মুখ্য কারণ কোরোনা সংক্রমণ।বড় দিন উপলক্ষে এই বছর অনেক অনুষ্টান যেমন বাতিল হয়েছে আবার অনেক অনুষ্টান কাটছাট করা হয়েছে ।ক্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব বড় দিন গত বছর ও এই সময় থেকে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ,কিন্তু এই বছর সেই আনন্দ নেই সেই উৎসাহ নেই। 


তার মধ্যে বড়দিন উপলক্ষে বছরে শেষ প্রান্তে এসে ক্রিস্টান সম্প্রদায় সহ বিভিন্ন মানুষের চাহিদা কেক ।কিন্তূ এই বছর কেক বেকারি ব্যাবসায়ীরা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন ।একেই সারা বছর তেমন ব্যাবসা নেই পাশাপাশি কোরোনা সংক্রমণের রেশ এখনো চলছে তেমন ভাবে চলছে না ট্রেন কিংবা পরিবহন গাড়ি ফলে দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর যে সব ব্যাবসায়ীরা কেক কিনতে বা অর্ডার দিতেন তারা এখনো  পর্যন্ত সেভাবে আসেনি ।অর্ডার পেয়েছেন খুবই কম ।এই প্রসঙ্গে কেক ব্যাবসায়ী শেখ বাপ্পা মন্ডল বলেন  শ্রমিক দের কর্মচারীদের সেভাবে কাজ না থাকায় তাদেরকে টানতে হয়েছে কঠিন পরিস্তির মধ্যেই।


তবে বড়দিন বলে কেক তৌরি হচ্ছে সকলের নাগালের মধ্যে রেখে।30 থেকে শুরু করে 300 টাকা দামের কেক রয়েছে।তবে গত বছর যেভাবে কেক বিক্রি হয়েছিল লাভ হয়েছিল এই বছর তেমন হবেনা ।বড় বড় কোম্পানির মধ্যে থেকেও বড়দিন উপলক্ষে বেকারি কিংবা স্থানীয় কেকের চাহিদা থেকেই।এই বছর কি হবে জানি না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.